Logo

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসবমুখর বাগানগুলো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:৩২
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসবমুখর বাগানগুলো
ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। পাঁচ জেলার ২৩০টি চা বাগানের ২৩০টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১ লাখ ৫৩ জন চা শ্রমিক।

জেলাভিত্তিক ভোটার সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন মৌলভীবাজারে। এ জেলায় মোট ভোটার ৬০ হাজার ৪৮৭ জন। অন্যদিকে সবচেয়ে কম ভোটার রাঙ্গামাটিতে, মাত্র ২৬ জন।

মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙ্গামাটি—এই পাঁচ জেলার ২০টি উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার সবকটি উপজেলা নির্বাচনের আওতায় রয়েছে।

এ নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি ও পঞ্চায়েত কমিটি গঠন করা হবে। ফলে ইউনিয়নের নেতৃত্ব নির্বাচনে চা শ্রমিকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD