Logo

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:২৫
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে ঘিরে বিশেষ নজরদারির অংশ হিসেবে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে পকেটমারির আশঙ্কা ছিল। এ জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করা হয়েছে।

আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD