Logo

পূর্ণিমার জোয়ারে গলাচিপার ফেরিঘাট ও পন্টুনসহ সংযোগ সড়ক পানির নিচে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
পূর্ণিমার জোয়ারে গলাচিপার ফেরিঘাট ও পন্টুনসহ সংযোগ সড়ক পানির নিচে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর জোয়ারের পানি অসাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডুবে গেছে স্থানীয় ফেরিঘাট ও পন্টুনসহ সংযোগ সড়ক। এতে ফেরির দুই পাড়ে...

বিজ্ঞাপন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর জোয়ারের পানি অসাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডুবে গেছে স্থানীয় ফেরিঘাট ও পন্টুনসহ সংযোগ সড়ক। 

এতে ফেরির দুই পাড়ে শুক্রবার ও শনিবার সকাল থেকে শতাধিক যানবাহন আটকে পড়েছে। 

বিজ্ঞাপন

ফেরি পারাপার হতে না পেরে একদিকে যেমন জনদুর্ভোগ বেড়েছে, তেমনি এম্বুলেন্সসহ ট্রাক নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ঢাকাগামী বাসের যাত্রীরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এছাড়া জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরে বিস্তীর্ণ এলাকা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। 

গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজু আক্তার জনবানীকে জানান, “জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিকসহ অন্যান্যভাবে সহায়তা করার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জনবাণীকে জানান, “মূলত পূর্ণিমার কারনেই নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে আরো দুই তিনদিন থাকতে পারে।”

বিজ্ঞাপন

এসএ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD