Logo

জাকসুর ফলাফল ঘোষণার সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩২
জাকসুর ফলাফল ঘোষণার সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা টানা তৃতীয় দিনে পৌঁছেছে। শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় অধীর হয়ে থাকলেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

তবে এর আগে সকাল ১০টার দিকে কমিশনার লুৎফুল এলাহী গণমাধ্যমকে বলেন, দুপুরেই ফলাফল ঘোষণা হতে পারে। তাঁর দাবি, ইতোমধ্যে ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা।

শনিবার সকাল ১১টা পর্যন্ত কমিশনের তথ্য অনুযায়ী, ১৬টি হলের ভোটগণনা শেষ হয়েছে। বাকি ৫টি হলের ভোট গণনা চলমান রয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সংসদের ভোটও গোনা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে ওএমআর মেশিনে গণনা হওয়ার কথা থাকলেও সরবরাহ জটিলতার কারণে তা সম্ভব হয়নি। ছাত্রদল ও শিবিরের মধ্যে দোষারোপের পর হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা শুরু হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি থাকলেও সময়সীমা বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফল ঘোষণার নতুন সময় জানাল নির্বাচন কমিশন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD