বাকৃবিতে ‘কেমন হল দেখতে চাই’ মতবিনিময় সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর মাওলানা ভাসানী হলের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাতে হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে এই সভার আয়োজন করে মাওলানা ভাসানী হল ছাত্রদল। এসময় হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ডাইনিং ও ক্যান্টিন সুবিধা, নিরাপদ সুপেয় পানির সরবরাহ এবং আধুনিক লন্ড্রি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একটি শিক্ষার্থীবান্ধব ও আদর্শ আবাসিক হল গড়ে তুলতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঁঞা, বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকদের মাঝে পরিবেশবান্ধব উপহার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এতে হল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








