Logo

জিডি করতে গিয়ে পুলিশের মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ভেঙে দিল আইফোন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০১
জিডি করতে গিয়ে পুলিশের মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ভেঙে দিল আইফোন
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের পিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে থানার গেটের কাছে এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আইফোনও লাঠির আঘাতে ভেঙে যায়।

বিজ্ঞাপন

সাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন।

তিনি জানিয়েছেন, বিভাগের এক আপুকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে গেলে প্রথমে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর থানার সার্ভারের সমস্যার কথা বলে জিডি প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞেস না করেই লাঠির আঘাতে বেধড়ক মারধর শুরু করে। এতে তার হাত ও পিঠে আঘাত লাগে, ডান হাতের কবজিতে বিশেষ করে চোট পেয়েছেন।

বিজ্ঞাপন

আহত শিক্ষার্থী জানান, পুলিশ আমাকে মারার সময় পকেটে থাকা আইফোনটি ভেঙে যায়। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঋণ দিয়ে কেনা ফোন। এখন আমি ক্ষতিপূরণ চাইব কার কাছে, বিচার চাইব কার কাছে?

মারধরের পর সাব্বির একটি ফুলের দোকানে আশ্রয় নেন। এক ঘণ্টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হলে পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, ছাত্রকে হল সংসদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। সে লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সাহায্য চাইতে থানার পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD