Logo

বাউবিতে এমএ-এমএসএসের ম্যারাথন পরীক্ষা শুরু

profile picture
জেলা প্রতিনিধি
৮ মে, ২০২৬, ১৭:৫৪
বাউবিতে এমএ-এমএসএসের ম্যারাথন পরীক্ষা শুরু
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (প্রিলিমিনারি ও ফাইনাল) পরীক্ষা শুক্রবার (৮ মে) থেকে শুরু হয়েছে। দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এবারের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। পরীক্ষার সূচি অনুযায়ী এমএ ও এমএসএস ১ম সিমেস্টার প্রিলিমিনারি (২৫১ টার্ম), ২য় সিমেস্টার প্রিলিমিনারি (২৪২ টার্ম) এবং ২য় সিমেস্টার ফাইনাল (২৩২ টার্ম)-এর পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে।

প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পরীক্ষার প্রথম দিনে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। এ সময় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের এমএ ও এমএসএস প্রোগ্রামের প্রথম ও শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা বাউবির গাজীপুর মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD