Logo

সুবিধাবঞ্চিতদের শিক্ষায় বাউবি–ইউনিসেফের নতুন উদ্যোগ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৯ মে, ২০২৬, ১৫:৩৪
সুবিধাবঞ্চিতদের শিক্ষায় বাউবি–ইউনিসেফের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং ইউনিসেফ। এ লক্ষ্যে সম্প্রতি কক্সবাজারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গত ৭ মে সন্ধ্যায় কক্সবাজার-এর ইউনিসেফ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি জোরদার এবং টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ইউনিসেফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডুকেশন ম্যানেজার ও চিফ অব ফিল্ড (ভারপ্রাপ্ত) লুইস লিক এবং এডুকেশন অফিসার তাজরীন জাহান। তারা সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর জন্য উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে ইউনিসেফের অঙ্গীকার তুলে ধরেন।

বিজ্ঞাপন

বাউবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

উপাচার্য বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ইউনিসেফের সঙ্গে এ সহযোগিতা বাউবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

উভয় পক্ষই সহজপ্রাপ্য, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ প্রকাশ করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD