Logo

ত্যাগ ও মানবতার বার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন ডুয়েট উপাচার্য

profile picture
জেলা প্রতিনিধি
২৭ মে, ২০২৬, ১১:৫৬
ত্যাগ ও মানবতার বার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন ডুয়েট উপাচার্য
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

উপাচার্য আরও বলেন, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল প্রত্যাশা করেন।

পরিশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD