Logo

গবেষণার অর্জন-সম্ভাবনা তুলে ধরতে ডুয়েটে পেপার মিট

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ জুন, ২০২৬, ২১:০৩
গবেষণার অর্জন-সম্ভাবনা তুলে ধরতে ডুয়েটে পেপার মিট
ছবি: প্রতিনিধি

গবেষণার ফলাফল, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যানুয়াল পেপার মিট’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন বিভাগের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রকাশনা, পেটেন্ট এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, প্রকাশনা ও র‌্যাংকিং উন্নয়নে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, গবেষণার ফলাফল যেন শিল্প-কারখানা ও বাস্তব জীবনে কাজে লাগে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন গবেষণার ধারাবাহিক মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞান সমাজে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প পরিচালকরা তাদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, ফলাফল ও সম্ভাব্য প্রয়োগ নিয়ে উপস্থাপনা করেন। পরে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং গবেষণার ফল বাস্তবায়ন বিষয়ে মতামত দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সমাপনী পর্বে গবেষণা প্রকল্পের পরিচালকবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, দপ্তরপ্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD