Logo

ঢাবি হলের রুমে ‘সমকামী’ আনায় শিক্ষার্থীর সিট বাতিল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ জুলাই, ২০২৬, ১৮:১২
ঢাবি হলের রুমে ‘সমকামী’ আনায় শিক্ষার্থীর সিট বাতিল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক বহিরাগত ব্যক্তিকে অনলাইন যোগাযোগের মাধ্যমে আবাসিক কক্ষে ডেকে আনার অভিযোগে এক শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তের অংশ হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে বলে হল প্রশাসন সূত্রে জানা গেছে।

হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, সকালে হলের একটি কক্ষের সামনে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পান আবাসিক শিক্ষার্থীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি অন্য একটি কক্ষে যাওয়ার উদ্দেশ্যে এলেও ভুল করে ভিন্ন কক্ষের সামনে চলে এসেছিলেন। এরপর উপস্থিত শিক্ষার্থীরা অনুসন্ধান চালিয়ে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীকে শনাক্ত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার দাবি, অভিযুক্ত শিক্ষার্থী এবং বহিরাগত ব্যক্তির মোবাইল ফোনে একটি অনলাইন যোগাযোগ অ্যাপের মাধ্যমে পূর্বপরিচয় ও যোগাযোগের তথ্য পাওয়া যায়। বিষয়টি জানানো হলে হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা ঘটনাস্থলে এসে দুজনকে প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে যান।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সেখানে দুজনের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। পরে অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় শাহবাগ থানায় প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

হল সংসদের পাঠকক্ষ সম্পাদকের আরও দাবি, অভিযুক্ত শিক্ষার্থী লিখিত স্বীকারোক্তিতে দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কের সঙ্গে যুক্ত থাকার তথ্য উল্লেখ করেছেন এবং হলের আরও কয়েকজন শিক্ষার্থীর বিষয়ে অভিযোগ তুলেছেন। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষার্থী, বহিরাগত ব্যক্তি কিংবা তাদের আইনজীবীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD