Logo

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ উপাচার্যকে উষ্ণ অভ্যর্থনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪২
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ উপাচার্যকে উষ্ণ অভ্যর্থনা
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন নিয়ামত এলাহী

হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নবনিযুক্ত উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী, এনপিপি, এনডিসি, পিএসসির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী।

বিজ্ঞাপন

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ৬ মে ২০২৫ থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি),বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ( বিইউপি), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD