Logo

রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৭
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০৩ অক্টোবর ) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। 

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার হেলপারকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা দাবি করেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD