জিয়া পরিষদ ঢাকা মহানগরের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে জিয়া পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করা এই অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল হাসান রতন।
বিজ্ঞাপন
সভায় বক্তারা দেশের গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। অনুষ্ঠানে মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সাংগঠনিক আলোচনার পর দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।








