ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৯টায় এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে প্রতিটি ওয়ার্ডে আমরা সাপ্তাহিক বিশেষ অভিযান চালাচ্ছি। ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামও বর্তমানে চলমান রয়েছে। জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি অবৈধ দখলদারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় যে কোনো মূল্যে খাল পুনরুদ্ধার করা হবে।
ধলপুরে অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এসময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণের পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে র্যালি অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানের পর প্রশাসক ডিএসসিসির “আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন” প্রকল্পের আওতায় ক্রয়কৃত নতুন যানবাহনসমূহ হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
হস্তান্তরিত যানবাহনের মধ্যে রয়েছে- ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড টেইলর এবং ৫০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানির গাড়ি।

প্রশাসক আশা প্রকাশ করেন, এই যানবাহনগুলো বায়ু দূষণ কমাতে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
প্রশাসক বলেন, যদি চালকরা দক্ষ হন, ছোটখাটো যান্ত্রিক সমস্যা তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এই কার্যক্রম ধলপুরে পরিচ্ছন্নতা ও আধুনিক যানবাহনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এবং নাগরিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদানকে কেন্দ্র করে পরিচালিত হলো।









