Logo

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ০১:০৬
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতদের পুলিশের হাতে সপর্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর আরও অধিক ফোর্স বৃদ্ধি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করেছে। পরে তাদের পুলিশের কাছে সপর্দ করা হয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD