Logo

রাজধানীর মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, ১৪:৫১
রাজধানীর মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। রাজধানীর মহাখালীর আমতলী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নির্বাপণ করে।

প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD