Logo

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

বিজ্ঞাপন

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবারসহ থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে তারা খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে সবাইকে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে, তাই দগ্ধের মাত্রা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD