Logo

রাজধানীর খামারবাড়িতে এ্যাব'র সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৩
রাজধানীর খামারবাড়িতে এ্যাব'র সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা সংগঠিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরীর বিরুদ্ধে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব'র আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটসন অব বাংলাদেশ (কেআইবি) চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পরও সরকারকে লিটার প্রতি ৭০ টাকা ভরতুকি দিতে হচ্ছে। জ্বালানি অস্থিতিশীলতার জন্য সরকার নয় মধ্যপ্রাচের যুদ্ধ দায়ী। বিরোধী দলের সমালোচনা করে তিনি আরও বলেন, বিরোধী দল ৪৫০টি গাড়ি নিয়ে লংমার্চ করে জ্বালানির অপচয় করেছেন।

বিজ্ঞাপন

ড: কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে ও কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নুরুন্নবী ভুইয়া শ্যামল, আমিরুল হক টিপু কেআইএফ সবুর, শাহ এমরান রানা, আমানুল্লাহ আমান প্রফেসর জামশেদ, ডাক্তার মান্না, ডাক্তার মিঠু, ডাক্তার ভয়েজার, ডাক্তার তারেক ইঞ্জিনিয়ার সারোয়ার মাওলা, ড. আকিকসহ ডিএই, বিএডিসি, এসআরডিআই, বিএআরসি, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিজেআরআই, চিনি শিল্প কর্পোরেশনের পেশাজীবী কৃষিবিদ নেতৃবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD