Logo

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
ধানমন্ডি লেক | ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পেশায় মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের আবেশ হোটেলের পেছনে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় জাবেদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD