Logo

বাড্ডায় অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদে ট্রাফিক পুলিশের অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৪
বাড্ডায় অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদে ট্রাফিক পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড্ডার ১০০ ফিট (মাদানি অ্যাভিনিউ) এলাকায় অবৈধ পার্কিং ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিশাসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানের সময় সড়কে অবৈধভাবে পার্কিং করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে ডাম্পিং করে রাখা লেগুনা ও অটোরিকশা সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়া সড়কের জায়গা দখল করে যান চলাচলে বাধা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করা হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং পথচারী ও যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD