Logo

গুলিস্তানে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৪
গুলিস্তানে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD