Logo

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৬, ১১:৪২
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।

বিজ্ঞাপন

নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা ও রমেজ তালুকদারের ছেলে। অপরদিকে ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং বাশার জহিরুল ইসলামের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD