তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন আটক

রাজধানীর গুলশান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।
আরও পড়ুন: কারওয়ান বাজারে ফের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন, যা সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ ও আটক করা হয়।
এর কিছুক্ষণ পর সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: লাঠিপেটার পর মোবাইল ব্যবসায়ীরা সড়ক ছাড়লেন
পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে ওই ব্যাক্তির দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







