এবার বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেওয়ার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটি বিনামূল্যে ৬০০টি পাঞ্জাবি ঈদ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) নবীন ফ্যাশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদের শুভেচ্ছা হিসেবে দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই পাঞ্জাবিগুলো বিতরণ করা হবে।
উপহার পেতে আগ্রহীদের নাম, দুবাইয়ের ঠিকানা এবং স্থানীয় মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। তবে পণ্যটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও ডেলিভারি চার্জ গ্রাহকদের বহন করতে হবে। কেবলমাত্র দুবাই শহরের ভেতরে এই সুবিধা প্রযোজ্য বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নবীন ফ্যাশন আরও জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১১টি দেশে তাদের পণ্য পাওয়া যাচ্ছে। এসব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্যও সীমিত পরিসরে অনুরূপ উপহার দেওয়ার পরিকল্পনা থাকতে পারে।
একই সঙ্গে যারা এই উপহার গ্রহণ করবেন, তাদের কাছে পণ্যের মান ও ব্যবহার অভিজ্ঞতা সম্পর্কে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে মতামত দেওয়ার অনুরোধ জানিয়েছে নবীন ফ্যাশন।








