Logo

রাজধানীতে ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মশাল অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ, ২০২৬, ১৪:১১
রাজধানীতে ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মশাল অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। প্রাণিসম্পদ

কর্মশালায় বক্তারা জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে চলমান বিভিন্ন কার্যক্রমের মধ্যে "Consulting Services for Establishment of Pre-Conditions for Bangladesh Integrated Network for Livestock Information (BINLI)" কর্মসূচিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কর্মসূচি ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে চলতি বছরের ১০ এপিল শেষ হবে।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে এ কার্যক্রমটি বাস্তবায়নের জন্য AGT International (Italy) তাদের লোকাল পার্টনার SODEV Consult International Ltd (Bangladesh) এর সহিত চুক্তি সম্পাদিত হয়।বিআইএনএলআই কর্মসূচির আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলাকাধীন ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি জেলার ১৬টি উপজেলার ৫০ হাজার ১৮টি গবাদিপ্রাণিসহ ৮ হাজার ১৫৩টি খামারকে উক্ত কর্মসূচির মাধ্যমে তৈরিকৃত একটি ডাটাবেস সিস্টেমে নিবন্ধিত করা হয়েছে। এই ডাটাবেসে গবাদিপশুর সকল ধরনের প্রাথমিক তথ্যসহ Health এবং Production ডাটাসমূহ অর্ন্তভূক্ত হয়েছে।

বর্তমানে এই সফটওয়্যারের মাধ্যমে প্রায় ১০০০ কোটি গবাদিপশুর তথ্য সন্নিবেশ করা যাবে এবং সিটি করর্পোরেশন, মেট্রোসহ সকল প্রকল্প এলাকাধীন সকল জেলা ও উপজেলাসমূহকে এই সফটওয়্যারের আওতায় আনা হয়েছে। এছাড়াও পরামর্শ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানদ্বয় "জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা ২০২৫" এর খসড়া প্রস্তুত করেছে, যা বাংলাদেশে প্রথম এবং চূড়ান্ত অনুমোদন পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

আরও জানা যায়, বর্তমান সরকারের ১৮০ দিনের নির্বাচনী ইশতেহারের ঘোষণাপত্র অনুসারে কমপক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের লক্ষমাত্রা অনুযায়ী ১৫০০টি গবাদিপ্রাণিকে বীমার আওতায় আনার জন্য নির্ধারন করা হয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং বিআইএনএলআই কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৩২৫টি ডেইরী ক্যাটলকে বীমার আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে ক্রমে ৪৮০০ গবাদিপশুকে ইন্সুরেন্স কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের সভাপতিত্বে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোস্তফা কামালসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD