Logo

ডিএমপিতে রদবদল : দুই ডিসি ও তিন এসিকে নতুন দায়িত্ব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ২০:৪০
ডিএমপিতে রদবদল : দুই ডিসি ও তিন এসিকে নতুন দায়িত্ব
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দুইজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও তিনজন সহকারী পুলিশ কমিশনারের (এসি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, উত্তরা বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মির্জা তারেক আহমেদ বেগ, তিনি এখন উত্তরা বিভাগের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এছাড়া ট্রাফিক বিভাগেও কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনিকে উত্তরা জোনে পদায়ন করা হয়েছে। মিরপুর জোনের এসি মো. শরীফ-উল আলমকে দারুস সালাম জোনে এবং এসি মো. সেলিম রেজাকে মিরপুর জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই ধরনের পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD