কেরানীগঞ্জে কারখানায় আগুন : ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী শিল্প এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া কারখানা থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কারখানায় গ্যাস লাইটার তৈরির দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।








