Logo

কেরাণীগঞ্জে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
কেরানীগঞ্জ, ঢাকা
৪ এপ্রিল, ২০২৬, ১৫:৪১
কেরাণীগঞ্জে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তৎপরতায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: কেরাণীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৭টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: চৈত্রের অকাল বৃষ্টিতে চাকিরপশার বিলে ১০০ একর ফসল তলিয়ে

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

কারখানার আশপাশের এলাকা সতর্কতার সঙ্গে ফাঁকা রাখা হয় এবং আশেপাশের মানুষদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD