কেরাণীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন

কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তবে কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া চারপাশে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আশেপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।








