Logo

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৫:০১
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অনিক হোসাইন (৩০)। রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে অসুস্থ হয়ে পড়লে গত ২৯ মার্চ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অনিক হোসাইন কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD