Logo

কৃষিবিদ ইনস্টিটিউশনে পণ্ড তলবি সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৬:১৮
কৃষিবিদ ইনস্টিটিউশনে পণ্ড তলবি সভা
ছবি প্রতিনিধি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) জরুরি তলবি সভায় সভাপতি নির্বাচন ঘিরে দুই গ্রুপের হাতাহাতি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সম্মেলন কক্ষে তলবী সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি নির্বাচন করা নিয়ে হাতাহাতির সুত্রপাত হয়।

পিএসসি’র সদস্য ড. গোলাম হাফিজ কেনেডি কে সভাপতি করা নিয়ে অনড় অবস্থানে শফিক এমদাদ গ্রুপ অপরদিকে বিপ্লব গ্রুপ সিনিয়র একজন কৃষিবিদকে সভাপতি করার জন্য বলেন। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সভাটি পণ্ড হয়ে যায় এবং সিনিয়র কৃষিবিদসহ সাধারণ কৃষিবিদগন হলরুম ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সিনিয়র কৃষিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল, কেআইবি'র সাবেক মহাসচিব ও এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি আনোয়ারুন নবী মজুমদার বাবলা। বিএনপি নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, এ্যাবের সাবেক আহবায়ক রাশিদুল হাসান হারুন, এ্যাবের সাবেক মহাসচিব ড. মাহফুজুল হক বাচ্চু, সিনিয়র কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুক, মোতাহার হোসেন নয়ন প্রমুখ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD