পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে রাজধানীর মেট্রোরেল সেবায় সাময়িক পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রীসেবার সুবিধা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় এনে দুটি স্টেশন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রোস্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিনই যাত্রীদের জন্য বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: নববর্ষ ঘিরে জমজমাট রাজধানীর মার্কেট
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রতিবছর পহেলা বৈশাখে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজনের কারণে বিপুল মানুষের সমাগম ঘটে, যার প্রভাব পড়ে যানবাহন চলাচল ও সার্বিক পরিবহন ব্যবস্থায়।








