শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে কথিত গুপ্ত রাজনীতি এবং একটি কটূক্তির ঘটনার প্রতিবাদে তারা সেখানে জড়ো হন। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
বিজ্ঞাপন
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের মধ্যে পড়ে মুসাদ্দিক ও জুবায়ের নিরাপত্তার জন্য থানার ভেতরে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, এরপরও থানার ভেতরে ঢুকে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনাস্থলে তখন ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে করে পুরো শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি টানটান হয়ে ওঠে।








