Logo

ডিএমপিতে রদবদল, তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৯:১৩
ডিএমপিতে রদবদল, তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনজন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে স্বাক্ষর করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পিওএম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবিরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ট্রাফিক প্রশাসন, পরিকল্পনা ও গবেষণা সংক্রান্ত দায়িত্বও পালন করতে হবে।

এ ছাড়া ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ বিভাগে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD