গ্রাহক সেবায় কল সেন্টার চালু করলো রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সেবাসমূহকে অধিকতর সহজ, দ্রুত এবং জনবান্ধব করার লক্ষ্যে একটি আধুনিক কল সেন্টার চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজউকের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নাগরিকগণ ঘরে বসেই সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।
বিজ্ঞাপন
রাজউক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, এ উদ্যোগের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের সাথে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও কার্যকর ও সুদৃঢ় হবে।
কল সেন্টারের মাধ্যমে সেবা প্রার্থীগণ প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের নির্ধারিত নম্বর: +৮৮০৯৬৯৯৮০০১৮৮।








