পাইপলাইন লিকেজ, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকার একটি অংশে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসার কাজ চলাকালে গুলশান–বাড্ডা লিংক রোড এলাকায় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অংশের ভালভ বন্ধ করা হয় এবং লিকেজ মেরামতের কাজ শুরু করা হয়েছে।
আরও পড়ুন: গুলিস্তানে জুতার গুদামে আগুন
বিজ্ঞাপন
এ কারণে বর্তমানে গুলশান, বনানী, বারিধারা এবং আশপাশের সংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।








