Logo

মোহাম্মদপুরে অভিযানে পুলিশের ওপর হামলা, ছিনতাইকারী গুলিবিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৬:৪০
মোহাম্মদপুরে অভিযানে পুলিশের ওপর হামলা, ছিনতাইকারী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত পলাশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

ডিএমপির এডিসি জানান, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। এতে আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, পলাশের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD