Logo

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ২১:০২
কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন
ছবি: সংগৃহীত

বরেণ্য সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। তিনি প্রখ্যাত কবি ও লেখিকা সুফিয়া কামালের ছেলে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শাহেদ কামালের ছোট বোন সুলতানা কামাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় তার বড় ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যাত্রা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD