রাজারবাগ শরীফে ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কর্মসূচি

পবিত্র ১২ রবিউল আউয়াল শরীফ উপলক্ষে রাজধানীর রাজারবাগ দরবার শরীফে আয়োজিত বিশেষ ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ পাকের হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহাপবিত্র বিলাদত শরীফ উপলক্ষে আয়োজিত ৯০ দিনব্যাপী পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ‘ইয়াদ শরীফ মাহফিলের অংশ হিসেবে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
পবিত্র ১২ রবিউল আউয়াল শরীফ ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে দেশ-বিদেশের বিপুলসংখ্যক আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে রাজারবাগ দরবার শরীফে পবিত্র এই দিনটি পালন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজারবাগ দরবার শরীফ সুন্নতি জামে মসজিদে ২৫ আগস্ট বাদ মাগরিব থেকে শুরু হয়ে ২৬ আগস্ট মাগরিব পর্যন্ত একটানা মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দিন-রাতব্যাপী ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাহফিলে পবিত্র ওয়াজ শরীফ, হামদ, নাত ও ক্বসিদা শরীফ পাঠ করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মহিমা স্মরণ করে ধর্মীয় আলোচনায় অংশ নেন উপস্থিত আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনেন ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত মুরশিদ ক্বিবলা। তাঁর উপস্থিতিতে মাহফিলের ধর্মীয় পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দেশ-বিদেশ থেকে আগত আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলে অংশ নিয়ে পবিত্র এই আয়োজনকে সফল করে তোলেন।
দিনব্যাপী আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঈমানি উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। মিলাদ, ওয়াজ, হামদ, নাত ও ক্বসিদা শরীফ পাঠের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর পবিত্র বিলাদত শরীফ স্মরণ করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র ১২ রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ ছিল। শেষ পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্য, ঈমানি উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে রাজারবাগ শরীফের বিশেষ কর্মসূচি সম্পন্ন হয়।








