রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তবে গ্রেফতারদের পরিচয়, কোন কোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।








