Logo

এবার রাজধানীর যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০৬
এবার রাজধানীর যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

ওসি রাজু আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD