Logo

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৭:৪২
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট
ছবি: এআই

মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার আর সুফি সংগীতের মেলবন্ধনে রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। উৎসবের প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ‘সুফি মিউজিক এডিশন’।

বিজ্ঞাপন

কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা এখানে উপভোগ করতে পারছেন সুফি গানের সরাসরি পরিবেশনা এবং মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি রাজকীয় খাবার।

আয়োজকদের তথ্যমতে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার থাকবে ভিন্ন ঘরানার সংগীত পরিবেশনা।

উৎসবের পরবর্তী আয়োজন

বিজ্ঞাপন

- ৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত

- ১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান

- ২০ নভেম্বর: নজরুলসংগীত

বিজ্ঞাপন

- ২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান

- ৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল

- ১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত

বিজ্ঞাপন

- ১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক গান

আয়োজনটিতে অংশ নিতে এবং আগাম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৬৯৯৯৯৮৬৬ অথবা ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD