Logo

রাজধানীর মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আবারও বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:২৯
রাজধানীর মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আবারও বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজনের দাবি, বাসে আগুন দেওয়ার সময় দুর্বৃত্তদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ করেই মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে পার্কিং করা অবস্থায় ছিল। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশির বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির একাংশ পুড়ে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার কারণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD