কোহিনূর কেমিক্যাল কোম্পানীর ৩৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মো.শামীম কবির, এফসিএমএ।
বিজ্ঞাপন
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং কোম্পানীর সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। এ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাবও অনুমোদিত হয়।








