Logo

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:০১
সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের পৃথক দুই আমলি আদালত এই আদেশ দেন। ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি বিচারক সেলিনা খাতুনের আদালতে, আর সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আইভী গত ৯ মে এক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া থেকে ছয় মাস ধরে কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় পুলিশ তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায়। যদিও হাইকোর্ট গত ৯ নভেম্বর এই পাঁচ মামলায় তাকে জামিন দেন, পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

বিজ্ঞাপন

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এই পাঁচ মামলায় আইভীর নাম কোথাও উল্লেখ নেই এবং কোনো আসামি তার সম্পৃক্ততার কথা বলেনি।

তিনি অভিযোগ করেছেন, হাইকোর্টের জামিনের পর পুলিশ তড়িঘড়ি করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর মাধ্যমে কারামুক্তি বিলম্বিত করার চেষ্টা করছে। তারা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD