Logo

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: হাসিনা-টিউলিপসহ ১৪ জনের রায় আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪
পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: হাসিনা-টিউলিপসহ ১৪ জনের রায় আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)।

বিজ্ঞাপন

এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সংশ্লিষ্ট পৃথক মামলাগুলোতে অতিরিক্ত আরও কয়েকজনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম গত ১৩ ও ১৮ জানুয়ারি পৃথক আদেশে মামলাদ্বয়ের রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন করেছেন। অভিযোগপত্র অনুযায়ী, শহরে আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেওয়া হয় এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করার মাধ্যমে বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। পরে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন। মামলায় ৩১ জন সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা। মামলার অধিকাংশ আসামি জামিনে থাকলেও একজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD