Logo

ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৪:৪৬
ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য কারচুপির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জাম হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলার বাদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করেছে।

এ মামলার আবেদক ছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি হাইকোর্টে নির্বাচন পুনর্গণনার আবেদনসহ সম্ভাব্য অনিয়মের অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট বিএনপি প্রার্থীরা। ওই চারজন হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনি অনিয়মের অভিযোগে করা এসব আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD