Logo

ময়মনসিংহ-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৩:৩৯
ময়মনসিংহ-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের করা আবেদনের শুনানি হাইকোর্ট গ্রহণ করেছে। একই সঙ্গে ওই আসনের ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। এ আসনে জয়ী হয়েছেন ১১ দলীয় জোট-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

এর আগে ২০-এর অধিক প্রার্থী হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনি অনিয়মের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চের এখতিয়ার অন্তর্ভুক্ত অন্যান্য দেওয়ানি বিষয়গুলোর সঙ্গে নির্বাচনি আবেদনপত্র, রুল ও শুনানির বিষয়াদি নিয়ন্ত্রণ করা হবে, যা ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ ও ১৯৭২ সালের মূল অধ্যাদেশের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD