Logo

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ড্রেনের ময়লা পানি নিক্ষেপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ২১:১৮
মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ড্রেনের ময়লা পানি নিক্ষেপ
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় তাকে লক্ষ্য করে ড্রেনের ময়লা পানি নিক্ষেপের ঘটনাও ঘটে, যা নিয়ে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আদেশের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ কিছু লোক তাকে লক্ষ্য করে ময়লা পানি নিক্ষেপ করে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্তের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফেনীতে দায়ের করা একটি মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখার প্রস্তুতি চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD